মধ্যপ্রাচ্যে উত্তেজনা; বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে শঙ্কা

সিটিজেন স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ মার্চ পাকিস্তান দলের ঢাকায় পৌঁছানোর কথা। ১১, ১৩ ও ১৫ ম্যাচ ম্যাচ তিনটি হওয়ার কথা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সফরটি অনিশ্চিত হয়ে পড়েছে।
পিসিবির সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম রিপোর্ট করেছে। সেখানে বলা হয়েছে বর্তমান পরিস্থিতি যদি ভ্রমণঝুঁকি বা নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে তোলে, তাহলে সফর স্থগিত বা বাতিল হতে পারে।
শেষ পর্যন্ত সিরিজটি যদি যথাসময়ে হয়, সে ক্ষেত্রে পূর্ণ শক্তির দল নাও পাঠাতে পারে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের লক্ষ্য এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। যেহেতু বাংলাদেশের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সংস্করণের, তাই নির্বাচকদের চোখ এই সিরিজে।
ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারা বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ নেওয়াজের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হতে পারে।
পাকিস্তান সর্বশেষ ওয়ানডে খেলেছে গত বছরের নভেম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সেই সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয় পায়।