বিশ্বকাপে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। পাকিস্তানের কাছে পাল্লেকেলেতে ৫ রানে হারের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে জয়াসুরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) পদত্যাগের বিষয়টি জানাননি।
দায়িত্ব ছাড়ার কারণ সম্পর্কে তিনি বলেছেন, আমার মনে হয়েছে, দায়িত্বটা এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। ইংল্যান্ড সিরিজ চলাকালেই আমি প্রায় দুই মাস আগে ভাবছিলাম, এই পদে দীর্ঘকাল থাকব না। ভেবেছিলাম বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নিতে পারব। কিন্তু সেটা আর হলো না। এ জন্য আমার খুব খারাপ লাগছে।
যদিও তিনি দায়িত্ব ছাড়ার কথা জানালেও এখনই সরে দাঁড়াচ্ছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি জয়াসুরিয়া। ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজটি অনিশ্চয়তায় রয়েছে।
দল যদি শোনা যায় এবং খেলা হয়, তাহলে আপাতত দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন জয়াসুরিয়া। তিনি বলেন, আমার চুক্তি জুন পর্যন্ত। এখনো আনুষ্ঠানিকভাবে এসএলসিকে কিছু জানাইনি। তারা যদি অন্য কাউকে নিয়োগ দিতে পারে, তাহলে অবশ্যই সেটাই করা উচিত।
জয়সুরিয়া ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার সময়ের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে আছে ২০২৪ সালের আগস্টে ভারতকে হারিয়ে ২৭ বছর পর ওয়ানডেতে দ্বিপক্ষীয় সিরিজ জয়; সেপ্টেম্বরে ইংল্যান্ডকে ওভাল টেস্টে পরাজিত করা; একই বছরে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারানো।
নিজের সময়ের দলীয় পারফরম্যান্স নিয়ে জয়াসুরিয়া বলেছেন, দেড় বছর আগে আমরা যেখানে ছিলাম, সেখান থেকে দলকে অনেক উপরে নিয়ে আসতে পেরেছি। ওয়ানডেতে আমাদের অবস্থান ছিল আট বা নয় নম্বরে, এখন চার নম্বরে। টেস্ট দলকে ছয়ে এনেছি, টি-টুয়েন্টি দলও ছয় বা সাত নম্বরে নিয়ে এসেছি।
তিনি আরও যোগ করেন, আমি একা এটা করিনি। কোচিং স্টাফ অসাধারণ সহায়তা দিয়েছে। ক্রিকেটার হিসেবে অভিজ্ঞতা থাকায় বিষয়গুলো সামলাতে পেরেছি।
তবে দায়িত্বের শেষ বছরে ছোট সংস্করণে ব্যর্থতা চোখে পড়েছে। ঘরের মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা চার হারে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারের পর সুপার এইটে হেরেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের কাছে। এছাড়া গত এশিয়া কাপেও সুপার ফোরে তিন ম্যাচের সবকটিতে হারের মুখোমুখি হয়েছে দল।