ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচেও কি বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

সুপার এইটে নিজেদের ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ (২৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা গুরুত্বপূর্ণ এই লড়াই। ইংল্যান্ড সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। আর পাকিস্তানের খেলা মাঠেই গড়ায়নি।
সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টিতে ভেসে যায়। ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে পাল্লেকেলের আবহাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।
এই মাঠে গ্রুপ পর্বে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাতে ওই গ্রুপ থেকে সুপার এইটে ওঠার স্বপ্ন ভেঙে যায় অস্ট্রেলিয়ার। এছাড়া সুপার এইটে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির আশঙ্কা ছিল। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায় এবং ৫১ রানে জেতে ইংল্যান্ড।
তবে আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে কিছুটা স্বস্তি। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা আকুওয়েদার জানাচ্ছে, পাল্লেকেলেতে আজ (মঙ্গলবার) বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা ৬ শতাংশ। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৮ শতাংশ।
সুপার এইটের গ্রুপ ২-এ এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড (নেট রানরেট ২.৫৫০)। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহও ১ পয়েন্ট।
এক ম্যাচ খেলে হারা শ্রীলঙ্কা (নেট রানরেট -২.৫৫০) চতুর্থ স্থানে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।