বলের মেরিট বুঝে খেলেছি: তানজিদ

বলের মেরিট বুঝে খেলেছি: তানজিদ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই বাজিমাত করেছেন তানজিদ হাসান তামিম। ডারউইনে ১০১ রানের ইনিংস খেলেছেন এই বাংলাদেশি ওপেনার।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তানজিদ হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা দিন পার করেছি আমরা। পরিকল্পনা ছিল প্রথম সেশনটা কীভাবে পার করা যায়। ওরাও অনেক ভালো বোলিং করেছে। আমাদের চেষ্টা ছিল বাড়তি কিছু না করা। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’
টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়া তানজিদ নিজের স্মরণীয় ইনিংসটা উৎসর্গ করেছেন তার বাবা মাকে, ‘সেঞ্চুরিটা যেহেতু স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা দিতে চাই।’
অস্ট্রেলিয়ার কোনো বোলার দেখে খেলেননি তানজিদ। বল বুঝে খেলার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমি বোলার দেখে খেলিনি চেষ্টা করেছি বলের মেরিট অনুযায়ী খেলার।’
সেঞ্চুরির পর ডারউইনের মাঠে থাকা দর্শকের অভিবাদন পেয়েছেন তানজিদ। এ নিয়ে তানজিদ হাসান বলেন, ‘এটা অবশ্যই খুব ভালো লাগার মুহূর্ত ছিল। আমার কাছে মনে হয়েছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।’

বাংলাদেশের চাপে নার্ভাস অস্ট্রেলিয়া: পন্টিং