শিরোনাম

বাংলাদেশের চাপে নার্ভাস অস্ট্রেলিয়া: পন্টিং

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের চাপে নার্ভাস অস্ট্রেলিয়া: পন্টিং
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটিও বাংলাদেশের। হাতাশা নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া দল

ডারউইন টেস্টে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। তাতে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে এখন উদ্বেগ কাজ করার কথা বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। বাংলাদেশের লিড বাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওপর বড় চাপ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়। ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

চ্যানেল সেভেনে ম্যাচ বিশ্লেষণের সময় পন্টিং বলেন, ‘এই মুহূর্তে তারা (অস্ট্রেলিয়া) পুরোপুরি চাপে রয়েছে। আগামী কয়েক দিন তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তগুলোর একটি হতে যাচ্ছে।’

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মানসিক চাপ নিয়েও সতর্ক করেছেন সাবেক এই অধিনায়ক। পন্টিং বলেন, ‘তারা নার্ভাস থাকবে, আর সেই নার্ভাসনেস ধীরে ধীরে তাদের ওপর চেপে বসবে। টেস্ট ম্যাচে তারা অনেক পিছিয়ে আছে। সকালেই আমরা অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারের মানসিকতা, মান ও দক্ষতা সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে যাবো।’

/টিই/