শিরোনাম

বড়পুকুরিয়ার একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

দিনাজপুর সংবাদদাতা
দিনাজপুর সংবাদদাতা
বড়পুকুরিয়ার একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনিটটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটি দ্রুত সারিয়ে ইউনিটটি পুনরায় চালুর জন্য কাজ চলছে। বন্ধ হওয়ার আগে এই ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।

এর আগে, গত ৩১ জুলাই ১নং ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এর দুদিন পর ২ আগস্ট সেটি আবারও চালু করা হয়।

বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। এ ইউনিট থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

/এসবি/