৬২ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালেন তানজিদ হাসান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এক সেঞ্চুরিতেই ইতিহাসের পাতায় নাম তুলেছেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংসে বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি। ভাগ বসিয়েছেন ৬২ বছরের পুরনো রেকর্ডে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তানজিদ তামিম। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ছিল হান্নান সরকারের ৭৬। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি তানজিদ হাসান। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
এশিয়ার ক্রিকেট ইতিহাসেও একটি বিশেষ কীর্তির অংশ হয়ে গেলেন তামিম। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ক্রিকেটার তিনি। এর আগে ১৯৬৪ সালে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের হানিফ মোহাম্মদ। অর্থাৎ ৬২ বছর পর এ তালিকায় নতুন নাম যোগ হলো।
৬২ রানে থাকা অবস্থায় একবার জীবন পান তানজিদ। নাথান লায়নের বলে ফার্স্ট স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু নির্ভরযোগ্য স্টিভ স্মিথ সেই ক্যাচ ধরতে পারেননি।
এরপর অজিদের আর কোনো সুযোগ দেননি তিনি। ১৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ১৯৭ বলে ১০১ রানের ইনিংসে ছিল ৮টি চার, ১টি ছক্কা।
টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৩৫১ রান। তাতে বাংলাদেশের লিড ১৫৩ রান।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান