শিরোনাম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই বাবর

নিজস্ব প্রতিবেদক
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে নেই বাবর
টস জিতেছে পাকিস্তান। ছবি: ফেসবুক

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হচ্ছে আজ। খেলা শুরু হবে সকাল ১০টায়। এরই মধ্যে হয়ে গেছে টস। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

অর্থাৎ আগে ব্যাটিং করবে স্বাগতিক বাংলাদেশ। উইকেটকিপার ব্যাটার অমিত হাসান দলে থাকলেও একাদশে সুযোগ পাননি।

এদিকে পাকিস্তানের একাদশে নেই ফর্মে থাকা বাবর আজম। পিএসএলের এবারের আসরে সর্বোচ্চ রান করা বাবর ছিটকে গেছেন পায়ের ইনজুরিতে। পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক হয়েছে দুইজনের। আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল।

পিচে ঘাস থাকায় শুরুতে বেশ সুবিধা পাওয়ার কথা পাকিস্তানের পেসারদের। তবে সুযোগ আছে বাংলাদেশের জন্যও। আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল বলেছিলেন ৪০০ রানের লক্ষ্যের কথা। শেষ পর্যন্ত কত রান করবে বাংলাদেশ সেটিই দেখার।

বাংলাদেশের একাদশ:

মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন।

পাকিস্তানের একাদশ: আজান আওয়াইস, ইমাম–উল–হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

/টিই/