অমিতের ব্যতিক্রমী সেঞ্চুরি

অমিতের ব্যতিক্রমী সেঞ্চুরি
সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ১০টা সেঞ্চুরি আছে অমিত হাসানের। তবে ১১ নম্বর সেঞ্চুরিটা ব্যতিক্রমধর্মী। সিলেটে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইস্ট জোনের হয়ে খেলা অমিত। বাংলাদেশের ক্রিকেটে বদলি নেমে সেঞ্চুরির কীর্তি এটাই প্রথম।
আগের দিন ছিলেন ৮৮ রানে অপরাজিত, বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলায় অমিত আউট হয়েছেন ১৬২ রান করে। তাতে ইস্ট জোনও পেয়েছে বড় লিড। অমিত এমন এক ম্যাচে সেঞ্চুরি করেছেন, যে ম্যাচ শুরুর সময়ে তিনি একাদশেই ছিলেন না!
ইস্ট জোনের একাদশে উইকেটকিপার দায়িত্বে ছিলেন জাকের আলী অনিক। অমিত ছিলেন একাদশের বাইরে। ইস্ট জোনের বোলিংয়ের সময়, ৫৬.২ ওভারে পেসার খালেদ আহমেদের বলে বুকে আঘাত পান জাকের। লুটিয়ে পড়েন মাটিতে। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যান নিয়োজিত রেডক্রসের স্বাস্থ্যকর্মীরা।
প্রথমে বদলি উইকেটকিপার দায়িত্বে মাঠে আসেন অমিত, পরে ম্যাচ রেফারি জানান অমিত কনকাশন সাবস্টিটিউট, কারণ জাকেরকে ৩৬ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম খানিকটা ভাঙাও হয়েছে। বিসিএল এবং জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর প্লেয়িং কন্ডিশন অনুযায়ী শুধু মাথায় আঘাত নয়, কোনো ক্রিকেটার গুরুতর আহত হলে তার বিকল্প একই রকম একজন ক্রিকেটারকে নেয়া যাবে।
টেস্টে মারনাস লাবুশেন স্টিভেন স্মিথের কনকাশন বদলি নেমে করেছিলেন ৫৯ রান যা টেস্টে একজন বদলি খেলোয়াড়ের সর্বোচ্চ, ওয়ানডেতেও লাবুশেন ক্যামেরন গ্রিন বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার পর তার বিকল্প নেমে করেছিলেন ৮০ রান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে বদলি নেমে সেঞ্চুরিই করলেন অমিত।

অনলাইনে আয়ের লোভ দেখিয়ে ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াত এমপি