শাড়ি বিতর্কে তিশার পাশে জয়

শাড়ি বিতর্কে তিশার পাশে জয়
নিজস্ব প্রতিবেদক

শাড়ি প্রতারণা মামলায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে তৈরি হয়েছে আলোচনা। গত বছরের একটি অনলাইন ফ্যাশন পেজের ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির প্রচারণা এবং তার মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে তিশার বিরুদ্ধে মামলা করেন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম। এবার এ ঘটনায় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় প্রকাশ্যে তিশার পাশে দাঁড়িয়েছেন। একই সঙ্গে তিনি তাদের মধ্যে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার কথাও স্মরণ করেছেন।
ঘটনাটি সামনে আসার পর শাহরিয়ার নাজিম জয় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি তানজিন তিশার প্রতি সহানুভূতি প্রকাশ করেন। একই পোস্টে তিশাকে ঘিরে নিজের অতীতের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও ক্ষোভের কথাও খোলামেলাভাবে তুলে ধরেন তিনি।
তিশার প্রতি সমর্থন জানিয়ে জয় লিখেন, বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর। সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে সেটা কেটে যাবে খুব দ্রুত তা নিশ্চিত। কিন্তু সাধারণ মানুষের পারসেপশন অর্থাৎ মনোজগতে থেকে যাবে অনন্তকাল যে কোন তানজিন তিশা? যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিল। সেই তানজিন তিশা। এভাবেই মানুষ বলবে। কখনোই বলবে না সে একজন দারুণ অভিনেত্রী।
তিনি লিখেন, অনেক বছর ধরে সে মিডিয়াতে দুর্দান্ত অভিনয়ে উপহার দিয়ে এসেছে। অথচ শিরোনামে শিল্পীর পক্ষে কোন পজিটিভ ইম্প্রেশন নেই। যদি শিরোনামটা হতো এমন তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা। তাহলে ভালো হতো। শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।
জয় লিখেন, আজ একটা দুঃখের কথা বলেই ফেলি। তানজিন তিশা আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও, দুই বছর আগে আমেরিকার একটি অনুষ্ঠানে লোকমুখে শুনতে পেয়েছিলাম-আমি স্টেজে উঠলে সে নাকি স্টেজে উঠবে না! কথাটা কতটুকু সত্যি, তা আমি জানি না। এরপর আরেকটি অ্যাওয়ার্ড শোতেও শুনতে পেয়েছি, আমাকে দেখে সে নাকি মন্তব্য করেছিল-‘উনি এখানে কেন?’ দুটি কথাই তার খুব কাছের মানুষের মুখে শোনা, যা শুনে স্বাভাবিকভাবেই আমি বেশ কষ্ট পেয়েছিলাম। কিন্তু তাই বলে তার এই দুঃসময়ে আমি তার পাশে থাকব না? তা তো হতে পারে না!

এখানে হাত বাড়ালে ব্লাস্ট হবেই: ফারিয়া