সাকিবকে খেলতে না দেওয়া অপরাধ হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত হলে তা মেনে নিতে প্রস্তুত আছি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, ‘দুদকে অভিযোগ করার প্রক্রিয়াটি খুবই সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে কেন মব সৃষ্টি করা হলো? কেন গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি? সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই। তাকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও আমি প্রস্তুত।’
অতীতে দেশের মানুষ যেভাবে সমর্থন দিয়েছে, ভবিষ্যতেও একইভাবে সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে তিনি বলেন, নাগরিক সমস্যা সমাধানের মধ্যে দিয়ে নতুন রাজনীতির বিনির্মাণ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।