অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে একথা বলেন তিনি। পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জহিরুল হক রানা। এটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহান। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। এতে আরও অংশ নেন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক, শ্যামলী ২৫০ শয্যা টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আয়েশা আক্তার, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জিয়াউল কবির দুলু, ডিআরইউর সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ৪ শতাধিক সদস্য।
ইফতার মাহফিল বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শামীম ও সদস্যসচিব সাইরাস মাহমুদ উপস্থিত অতিথি ও সদস্যদের স্বাগত জানান। ইফতার মাহফিল শেষে সমিতির গুনী সদস্যদের সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। একই সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেয় বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নির্বাহী কমিটি।
অনুষ্ঠানে ঢাকায় সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে শীর্ষ নেতৃত্বে রয়েছেন, বরিশাল বিভাগের এমন ১০ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত বরিশাল বিভাগের ঢাকায় কর্মরত সাংবাদিকেরা হলেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, পলিটিকাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গাযী আনোয়ার, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিএমজেএ) সভাপতি মনির হোসেন, রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
বরিশাল বিভাগের ছয়টি জেলা- বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের ঢাকায় কর্মরত সাত শতাধিক সংবাদিকের প্রাণের সংগঠন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা।
সমিতির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, এটিকে মডেল সংগঠনে রূপ দিতে কাজ চলছে। সংবাদকর্মীদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, মূলধারার সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের ঢাকায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হবে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি।