চাঁদপুরের সাবেক এমপি জি এম ফজলুল হক মারা গেছেন

চাঁদপুর সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন মরহুমের বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু। জি এম ফজলুল হক দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছিল। পনেরো দিন আগে জি এম ফজলুল হককে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে এনে ইউনাইটেপপঢ়পডে ভর্তি করা হয়।
জি এম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের তরপুরচন্ডী গ্রামের গাজি বাড়ির মরহুম মিছির আলী গাজির ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করতেন।
জানাজা শেষে তার মরদেহ চাঁদপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবার থেকে এখন পর্যন্ত জানাজার সময় জানানো হয়নি।
জি এম ফজলুল হক ১৯৯৬ সালে এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দেশের একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি একাধিকবার সিআইপি হন।