শিরোনাম

আপত্তিকর ভিডিও ভাইরাল: ইউএনও আলাউদ্দিন ওএসডি

নিজস্ব প্রতিবেদক
আপত্তিকর ভিডিও ভাইরাল: ইউএনও আলাউদ্দিন ওএসডি
মো. আলাউদ্দিন। ছবি: সংগৃহীত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, সোমবার (১৬ মার্চ) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ইউএনও মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায় বলে দাবি করা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

তবে ভিডিওটি নিয়ে ইউএনও মো. আলাউদ্দিনের দাবি, সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

/টিই/