যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: ইরানের সর্বোচ্চ নেতার প্রত্যাখ্যান

সিটিজেন ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তেহরানের কাছে এই প্রস্তাব দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
মোজতবা খামেনি সম্প্রতি তার পিতার প্রয়াণের পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি-সংক্রান্ত অধিবেশনে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ নেওয়া’ নিয়ে কঠোর ও অনমনীয় অবস্থান প্রদর্শন করেছেন। তবে বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে।
ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ বজায় রাখবে এবং সব আদেশ বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে নির্বাচিত করে নিজেদের বুদ্ধিমত্তার প্রমাণ দেখিয়েছে।