শিরোনাম

উখিয়ায় ইয়াবা-অস্ত্রসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় ইয়াবা-অস্ত্রসহ আটক ১
ইয়াবা ও অস্ত্রসহ আটক। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মূল্য ৬০ লাখ টাকা।

আটককৃত হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের আন্জুমান পাড়ার বাসিন্দা মোহাম্মদ গফুর(৩১)। তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বালুখালীর ফাইসাখাল এলাকায় অবস্থান নেয়। আনুমানিক ৫টার দিকে এক ব্যক্তিকে নৌকাযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

টহল দল চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে কেওড়া বাগানের ঘন জঙ্গলে ধাওয়া করে বিজিবি সদস্যরা তাকে নৌকাসহ আটক করে। তল্লাশির সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর স্বীকার করেন, মিয়ানমার থেকে এসব ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

/টিই/