সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে নামতে হবে: শফিকুর

নিজস্ব প্রতিবেদক

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান সংসদের ভেতরে না হলে তারা রাজপথে নামবেন।
রবিবার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সরকার গঠনের পর সংসদ অধিবেশন ডাকা হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। অধিবেশনের প্রথম দিন সময় কম ছিল, বিরোধী দলও একটা ইস্যুতে ওয়াকআউট করেছিল। বিরোধী দল সেখানে কথা তুলেছিল, কিন্তু তাদের কথা আমলে নেওয়া হয়নি। অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দল সে ব্যাপারে কথা বলার চেষ্টা করেছে।
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, শেষ পঞ্জিকা দিবস উপলক্ষে বিরোধী দল আজকের (রোববার) মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে দেখা দেওয়া সংকটের সমাধান চেয়েছে। বিরোধী দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে, এই শপথের কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, পাশাপাশি যাঁরা শপথ নেননি, তাঁরা কবে শপথ নেবেন, সেটি জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া সংস্কার পরিষদের অধিবেশন কবে ডাকা হবে, গণভোটকে আদৌ মান্য করা হবে কি না—এসব প্রশ্নও তোলা হয়েছে।
শফিকুর রহমান বলেন, পয়েন্ট অব অর্ডারে এসব বিষয় তুলে ধরা হলে স্পিকার বলেছেন, এই ব্যাপারে সুনির্দিষ্ট নোটিশ দিলে বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করা হবে। বিরোধী দল একটি নোটিশ দিয়ে সংসদের ভেতরেই এই সমস্যার সমাধান চাইবে। কিন্তু সংসদের ভেতরে যদি জনগণের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, তখন স্বাভাবিকভাবেই রাজপথে নামতে হবে। তবে বিরোধী দল সেটা চায় না।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতায় এটা এখন চলতে পারে।’