শিরোনাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো উচিত: আরাঘচি

সিটিজেন ডেস্ক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো উচিত: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতিকে আলাদা করে দেখা যাবে না। কারণ নৌ চলাচলে বিঘ্ন ঘটছে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের ফল হিসেবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রতিটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো। পাশাপাশি ইরানের বিরুদ্ধে তাদের ‘সামরিক আগ্রাসন’ বন্ধের দাবি তোলা উচিত।

ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে তেহরান।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/