শিরোনাম

এক গ্রাম থেকেই এমপি হলেন তিনজন

চট্টগ্রাম সংবাদদাতা
এক গ্রাম থেকেই এমপি হলেন তিনজন
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাঈদ আল নোমান ও হুম্মাম কাদের চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয়ী হওয়া বিএনপির প্রার্থীদের বাড়ি রাউজান উপজেলার গহিরা গ্রামে। পৃথক তিনটি আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হন এই গ্রামের তিন বাসিন্দা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে গ্রামটিতে বইছে খুশির জোয়ার। একই গ্রাম থেকে জয়ী তিনজন হলেন- চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে তারই ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকে নির্বাচিত সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিজয়ী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে জয়ী হন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জয়ী হুম্মাম কাদের চৌধুরী ১ লাখ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

আর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে জয়ী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট।

/টিই/