শিরোনাম

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপি নতুন ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংস্থাটির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম। তিনি সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়ার উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দীন।

এর আগে, সরকারি চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাতেই অবসরে যান ডিএমপি সদ্য সাবেক ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। এদিন রাতেই আনুষ্ঠানিকভাবে এস এন নজরুল ইসলামের কাছে তার দায়িত্বভার হস্তান্তর করেন তিনি।

জানা গেছে, সরকারের পক্ষ থেকে এখনো নতুন কোনো পূর্ণাঙ্গ পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায়, জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলাম আপাতত ডিএমপির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

/এফআর/