মসজিদভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক

আমরা মসজিদভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। আলেমদের নেতৃত্বে মসজিদভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের সামনে এ কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে মানুষ মরে, স্বরাষ্ট্রমন্ত্রী কী করে? সরকার কী করে? যদি মাদকের কোনো পারসেন্টেজ না আসে, তাহলে সীমান্তে মাদক দমন করা হচ্ছে না কেন— প্রশ্ন আমরা রেখে গেলাম।
তিনি বলেন, শেখ হাসিনার সময়ে ইয়াবা ব্যবসা চলত। তাহলে আজও রাজধানীতে ইয়াবা কোথা থেকে আসে? কোন লোকের মাধ্যমে আসে? সরকারকে তা খুঁজে বের করতে হবে। কারা মাদক সিন্ডিকেট চালায়, কারা এসবের সঙ্গে জড়িত— তা তদন্ত করতে হবে।
এনসিপির এই নেতা বলেন, আমরা তরুণ সমাজের জন্য শপথ নিচ্ছি, বাংলাদেশ থেকে আমরা মাদককে বিদায় করব। আমাদের কোনো দল নাই, আমাদের একটাই দল— তার নাম বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সবাইকে দাঁড়াতে হবে।

চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মধ্যেই গণপদত্যাগের ডাক