শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবে না বিএনপির এমপিরা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির সংসদ সদস্য কেউ ডিউটি ফ্রি গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।
এর আগে জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বলে জানানো হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে শিশির মনির লেখেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।’