মন্ত্রিসভায় ডাক পেলেন ফারজানা শারমিন

মন্ত্রিসভায় ডাক পেলেন ফারজানা শারমিন
নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেয়েছেন নাটোর-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে তাকে এ বিষয়ে অবহিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার নির্বাচনী প্রধান এজেন্ট ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর পর বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ফারজানা শারমিনের বাবা মরহুম ফজলুর রহমান পটল ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ সালে বিএনপি সরকারের শাসনামলে যোগাযোগ প্রতিমন্ত্রী হন। এরপর ১৯৯৩ সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে চার দলীয় জোট সরকারের সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।