খলিলুর ‘লন্ডন ষড়যন্ত্র’-এর প্রধান: আব্দুল্লাহ তাহের

বিশেষ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের প্রধান হিসেবে আখ্যা দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ভোট ইঞ্জিনিয়ারিংয়েরের ঘটনায় জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মন্ত্রীর পদ থেকে খলিলুরকে অপসারণেরও দাবি জানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ।
ওই সংবাদ সম্মেলনে তাহের বলেন, আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ তুলেছিলাম। অন্তর্বর্তী সরকার নিজেকে নিরপেক্ষ দাবি করলেও তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। নীতিগতভাবে কথা ছিল যে, উপদেষ্টারা পরবর্তী কোনো দলীয় সরকারে অংশ নিতে পারবেন না। অথচ সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা তার আগের শপথের পরিপন্থী। এটা স্পষ্ট যে, খলিলুর রহমান ছিলেন ‘লন্ডন কন্সপিরেসি’এর প্রধান। সেখান থেকে তিনি ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে সুবিধা দেওয়ার জন্য কাজ করেছেন এবং পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন।