দেশে আসছে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস

বিশেষ প্রতিনিধি

বিপুল পরিমাণ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে তেল ও গ্যাস আমদানির ৫টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় জ্বালানি খাতের পাশাপাশি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে মেঘনা ও তেতুলিয়া নদীতে দুটি বড় সেতু নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
সভায় অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে বেশিরভাগই ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাতের। বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এগুলো হচ্ছে;
ডিজেল আমদানি
আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান ভার এনার্জি এজি এবং এবং কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে তিন লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই তেল বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং পরিবহন খাতে ব্যবহার করা হবে।
গ্যাস আমদানি
গ্যাস সংকট মোকাবিলায় আন্তর্জাতিক খোলা বাজার বা স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এটি শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহ বৃদ্ধি করবে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি সভায় ইউনিসেফের সহায়তায় একটি বিশেষ প্রকল্পের জন্য সরঞ্জাম কেনার প্রস্তাবও চূড়ান্ত করা হয়।
দুই সেতু নির্মাণের উদ্যোগ
জ্বালানি খাতের পাশাপাশি দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে । এর অংশ হিসেবে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুটি বড় সেতু নির্মাণের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
মেঘনা সেতু (শরীয়তপুর-চাঁদপুর)
শরীয়তপুর ও চাঁদপুর জেলার মধ্যে সংযোগ স্থাপনে মেঘনা নদীর ওপর বিশাল সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।
ভোলা-বরিশাল সেতু
দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য কালাবদর ও তেতুলিয়া নদীর ওপর দীর্ঘ সেতু নির্মাণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই জ্বালানি আমদানির ফলে সামনের দিনগুলোতে বিদ্যুৎবিভ্রাট কমবে এবং শিল্প উৎপাদন সচল থাকবে। অন্যদিকে প্রস্তাবিত সেতু দুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং ঢাকার সঙ্গে তাদের সরাসরি সড়ক যোগাযোগের আরেকটি মাধ্যম সৃষ্টি হবে।