শিরোনাম

সংসদে অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
সংসদে অসুস্থ এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
সংসদের অধিবেশন চলাকালে অসুস্থ হয়ে পড়া সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৯ এপ্রিল) অধিবেশনের জোহরের নামাজের বিরতির সময় সংসদ লবিতে গিয়ে অসুস্থ সংসদ সদস্যের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন তিনি।

এর আগে, সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য (এমপি) হাফেজ রবিউল বাশার। পরে অন্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

প্রসঙ্গত, জামায়াতের ইসলামীর সংসদ সংসদ হাফেজ রবিউল বাশার সাতক্ষীরা-০৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

/এফআর/