কর কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক

কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এ কথা বলেন।
রিহ্যাব-এর পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী এনবিআরে নিবন্ধন ব্যয় কমানোর কথা বলেন আব্দুর রাজ্জাক। একই সঙ্গে তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সভায় দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন। তারা দেশের রাজস্ব ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, কর নীতি সহজ করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আহরণ আরও গতিশীল হবে।