ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ

ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ
বিশেষ প্রতিনিধি

দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১ লিটার সয়াবিন তেলের বোতল ২০৭ টাকা এবং ৫ লিটারের বোতল ১০২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১৮৫ টাকা এবং প্রতি লিটার খোলা পাম্প তেল ১৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভোজ্যতেল পরিশোধনকারী অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১’-এর বিধান অনুযায়ী ভোজ্যতেলের এই দাম সমন্বয় করা হয়েছে। আজ বুধবার থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ৫ এপ্রিলের পত্রের পরিপ্রেক্ষিতে এবং নির্ধারিত সময়সীমা অতিবাহিত হওয়ার পর অ্যাসোসিয়েশন এই নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। এই আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অনুলিপি মনিটরিং সেল, ট্যারিফ কমিশন, সব জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা এবং অভ্যন্তরীণ সরবরাহের বিষয়টি মাথায় রেখেই এই সমন্বয় করা হয়েছে।
তবে সাধারণ ক্রেতাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

বাড়ির নিচে গুদামে মিললো ৩৭ হাজার লিটার ভোজ্যতেল