উত্তেজনার মধ্যেই হরমুজ পার হলো জাপানি ট্যাঙ্কার

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও মার্কিন নৌ অবরোধের মধ্যেই একটি জাপানি ট্যাঙ্কার হরমুজ প্রণালি পার হয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনজন নাবিকসহ জাহাজটি আজ সকালে প্রণালি অতিক্রম করে বর্তমানে পূর্ব এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে।
যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম জাপান-সংশ্লিষ্ট জাহাজ যা হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাপানসহ সকল দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ চলাচল অবিলম্বে নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে জাপান শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়সহ বিভিন্ন সময়ে ইরানকে আহ্বান জানিয়ে আসছে।’
জাপান সরকার দেশটির নাগরিকদের সুরক্ষার দৃষ্টিকোণ থেকে এই চলাচলকে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের নৌবন্দরে অবরোধ আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকে হরমুজ অতিক্রম করা একাধিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌ বাহিনী। এর মধ্যেই আজ জাপানি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করলো।
সূত্র: দ্য টেলিগ্রাফ

হরমুজ প্রণালিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার অগ্রহণযোগ্য: কাতার