শিরোনাম

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

নাসিমুল গনি বলেন, ১৬ বছর আগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হতো। এটি ‘ক’ শ্রেণীর দিবস হিসেবে গণ্য করা হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এছাড়া প্রতি বছর ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হবে। এটি ‘খ’ শ্রেণীর দিবস হিসেবে পালিত হবে। এখানে আনুষ্ঠানিতার সবকিছু থাকবে কিন্তু সরকারি ছুটি থাকবে না।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশে সংঘটিত সিপাহী-জনতার অভ্যুত্থান স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়ে আসছিল। এই দিনে বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান। যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করে। বিএনপি এই দিনটিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে পালন করে আসছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই দিবসটি পালন করা বন্ধ করে দেয়।

/এসবি/