ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে না লেবানন

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না।
এতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আউন, নেতানিয়াহু এবং রুবিওর মধ্যে একটি ত্রিপক্ষীয় ফোনকলের ব্যবস্থা করার প্রচেষ্টা চলছিল। তবে এ বিষয়ে লেবানন ও ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ টেলিফোনে কথা বলবেন। ইসরায়েলি মন্ত্রিসভার একজন সদস্যও একই কথা বলেছিলেন।
ইসরায়েলি সামরিক অভিযান চলাকালীন নেতানিয়াহুর সাথে কথা বলা প্রেসিডেন্ট আউনের জন্য হিজবুল্লাহ এবং লেবাননের সাধারণ জনগণের সাথে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে।
লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে আলোচনার পক্ষে থাকলেও যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিচ্ছেন। তবে ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে।