পাট মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব হলেন আব্দুন নাসের খান

বিশেষ প্রতিনিধি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ পেলেন আব্দুন নাসের খান। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী আব্দুন নাসের খানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হিসেবে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখা হবে।

এ ছাড়া, চুক্তিভিত্তিক এই দায়িত্ব পালনের সময় তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বর্তমান সচিব বিলকিস জাহান রিমিকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে।