আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

আগামীকাল (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, সৌদি আরব সরকারের ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুযায়ী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এর অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম হজ ফ্লাইটটি ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সাউদিয়া এবং চারটি ফ্লাইনাস পরিচালনা করবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের মধ্যে ৩৫ শতাংশ পরিবহন করবে সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস।
এ বছর মোট ২০৭টি প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট।
আগামী ২১ মে প্রি হজ ফ্লাইট শেষ হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।