মেট্রোরেলে ধীরগতি, ক্ষুব্ধ যাত্রীরা

মেট্রোরেলে ধীরগতি, ক্ষুব্ধ যাত্রীরা
সিটিজেন ডেস্ক

কারিগরি ক্রটির কারণে মেট্রোরেল চলাচল করছে ধীরগতিতে। এতে গন্তব্যে পৌঁছতে দেরি হওয়ায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে তিনটা থেকে তিনটার মধ্যে কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত কমপক্ষে ছয়বার ঝাঁকুনি খেয়েছে একটি ট্রেন। এতে যাত্রীরা ভয় পেয়ে যান। এদিকে ঝাঁকুনির পর মেট্রোরেলের গতি কমিয়ে দেওয়া হয়।
মেট্রোরেলের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে পিক আওয়ারে ৬ মিনিট পরপর ট্রেন চললেও এখন কারিগরি ক্রটির কারণে ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলছে। এতে ট্রেনে যাত্রীদের ভিড় বেশি হচ্ছে। এ ছাড়া উত্তরা থেকে আজ দুপুর ২টায় ছেড়ে আসা ট্রেনটি মতিঝিল পর্যন্ত কমপক্ষে পাঁচটি স্থানে ধাক্কা খায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।

এ বিষয়ে শিল্পী আখতার নামে এক যাত্রী বলেন, ‘আমি ফার্মগেট থেকে ট্রেনে উঠেছি। ট্রেনটি বাংলামোটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কাছের রেললাইনের দুটি স্থানে ঝাঁকুনি লাগে। এই সময় মনে হচ্ছিল ট্রেনের কোচ রেললাইন থেকে ছিটকে বাইরে পড়ে যাবে। এই সময় আমার খুব ভয় লাগছিল। ঝাঁকুনির পর ধীরে চলায় ফার্মগেট থেকে মতিঝিল আসতে কমপক্ষে ৫ মিনিট দেরি হয়েছে।’
ট্রেনের ধীরগতির কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় শাওন বিশ্বাস নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আজ বেলা দুইটা ৪৮ মিনিটে তিনি ফার্মগেট স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনটি কারওয়ান বাজার স্টেশন থেকে বাংলামোটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়রে রাজু ভাস্কর্য এলাকা অতিক্রম করার সময় ধাক্কা খায়। এতে তিনিসহ অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, কোন সময় এসব ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।