রাজউক শক্তিশালী করতে বোর্ড গঠন করলো সরকার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) শক্তিশালী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বোর্ড গঠন করেছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বা উপদেষ্টা এ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডের সহ-সভাপতি হবেন গৃহায়ন ও গণপূর্ত সচিব। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রাজউক চেয়ারম্যান।
বোর্ডে ১০ জন সদস্যের মধ্যে দুইজন থাকবেন জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত রাজধানীর বাইরে থেকে নির্বাচিত সংসদ সদস্য, একজন সরকার কর্তৃক মনোনীত সুশীল সমাজের প্রতিনিধি, ঢাকার বিভাগীয় কমিশনার এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক।
সদস্য তালিকায় আরও রয়েছেন– বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) সুরাইয়া আখতার জাহান, ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি ড. আবু সাঈদ এম আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, এই বোর্ড রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬ এর ধারা ১৬-এ বর্ণিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবে। সদস্যদের মেয়াদ হবে তিন বছর। তবে, সরকার যেকোনো সদস্যকে মেয়াদ শেষ হওয়ার আগেও কোনো কারণ দর্শানো ছাড়াই অব্যাহতি দিতে পারবে।