শিরোনাম

নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে বিক্ষোভ
বিক্ষোভে ঢাকাস্থ নোয়াখালীবাসী। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল করছে ঢাকাস্থ নোয়াখালীবাসী৷

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

রাজধানীর শাহবাগে ঢাকাস্থ নোয়াখালীবাসীর বিক্ষোভ
রাজধানীর শাহবাগে ঢাকাস্থ নোয়াখালীবাসীর বিক্ষোভ

খোঁজ নিয়ে জানা গেছে, বিকাল তিনটায় পুরান ঢাকার চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে এসে জমায়েত হন তারা। চক বাজার স্টাফ সমিতির উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

এ সময় তাদের ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এর ফলে শাহবাগ মোড় এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে।

/জেএইচ/