বাংলাদেশের সীমান্তবর্তী শিলিগুঁড়ি করিডোরে নতুন মহাসড়ক বানাবে ভারত

সিজেডএন ডেস্ক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুঁড়ি করিডোরে অবকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ বাড়াতে ‘চিকেনস নেক’ হিসেবে পরিচিত কোরিডোরে চার লেনের নতুন আরেকটি মহাসড়ক বানাবে দেশটি। এজন্য কেন্দ্রীয় সরকার ২ হাজার কোটিরও বেশি রুপি বরাদ্দ দিয়েছে। এটি বাংলাদেশ সীমান্তের খুব কাছে অবস্থিত। সরু এ করিডরটির সঙ্গে নেপালেরও সীমান্ত আছে। এছাড়া ভুটান ও চীন থেকেও খুব বেশি দূরে নয়।
নতুন মহাসড়কটির দৈর্ঘ্য হবে ৩১ কিলোমিটার। এটি বর্তমান মড়াসড়ক-২৭ এর পাশেই নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়কড়ি এক ফেসবুক পোস্টে বলেন, নতুন মহাসড়কটির জন্য সব মিলিয়ে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। মহাসড়কটি পানিটাঙ্কি এবং খড়িবাড়ি হয়ে বাগদোগ্রা থেকে বিহারের গালগালিয়াকে যুক্ত করবে।
নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিতি পাবে। জাতীয় মহাসড়ক-২৭ থেকে এটির দূরত্ব থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার।
ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ শিলিগুঁড়ি করিডোর ৬০ কিলোমিটার দীর্ঘ। প্রস্থ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। কিন্তু ভারতের এক অংশ থেকে আরেক অংশ যুক্ত করার একমাত্র পথ এটি। যা দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গড়কড়ি বলেছেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গেও সড়ক যোগাযোগ সহজ হবে এই মহাসড়কের মাধ্যমে।
সূত্র: এনডিটিভি

ভারত-বাংলাদেশ সীমান্তে অমিত-শুভেন্দু, ‘চিকেনস নেক’ নিরাপত্তায় জোর