গণপূর্তে মেরামতের নামে অর্থ ব্যয়ে ‘নয়ছয়’
গণপূর্তে মেরামতের নামে অর্থ ব্যয়ে ‘নয়ছয়’
ঢাকার মতিঝিল, মিরপুর, মহাখালী বা আজিমপুরে গত কয়েকবছরে গড়ে উঠেছে সরকারি আবাসিক এলাকা। নতুন এই আবাসন প্রকল্পগুলোর বেশির ভাগের বয়সই এক থেকে পাঁচ বছরের মধ্যে। বলতে গেলে অনেক ভবনের রঙের গন্ধ এখনো নাকে লাগে। অথচ এই ভবনগুলো মেরামত করার জন্যই প্রতি অর্থবছরে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে।





























