সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা সংবাদদাতা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমকে আরও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি এবং অপসাংবাদিকতা রোধে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে নেত্রকোনার কেন্দুয়ায় ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকেরা যাতে স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ আরও জোরদার করা হবে। এর অংশ হিসেবে সাংবাদিকদের কল্যাণ তহবিলের বরাদ্দ তিন গুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও প্রয়োজন। অপসাংবাদিকতা বন্ধে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ‘রফিক হেলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

১৪ দিনের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী