প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারী পথচারীর মৃত্যু

বগুড়া সংবাদদাতা

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম মারা গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। গাড়িতে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও ছিলেন। সকাল ৯টার দিকে তার গাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে পৌঁছে। এ সময় ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী সড়কের মাঝে চলে আসলে গাড়ির ধাক্কায় তিনি আহত হন। এতে প্রতিমন্ত্রীর হাঁটু ও দুই পায়ে আঘাত লাগে। দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বৃদ্ধার ভাতিজা মো. জাকির বলেন, আমার চাচি সকালে কিছু জিনিসপত্র নিয়ে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমরা টিএমএসএস হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি। দাফন বাবদ তাদের জন্য সরকারি ভাবে কিছু সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া সার্বিক বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ফিরোজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পথচারীকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে প্রতিমন্ত্রীর গাড়ি