শিরোনাম

সপ্তাহের সেরা ১০টি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সপ্তাহের সেরা ১০টি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সপ্তাহজুড়ে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে বেশ কয়েকটি নিয়োগ প্রার্থীদের জন্য হতে পারে ভালো ক্যারিয়ার সুযোগ। ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় একাধিক পদে নিয়োগের সুযোগ এসেছে। বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যারা, তাদের জন্য এক জায়গায় তুলে ধরা হলো চলতি সপ্তাহের সেরা ১০টি চাকরির খবর। যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, আবেদন পদ্ধতি ও শেষ তারিখসহ প্রতিটি নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে সময়মতো আবেদন করতে পারবেন।

১. ডাচ্-বাংলা ব্যাংকে চাকরির সুযোগ, একসঙ্গে ৩টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তিনটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

২. ডেইলি শপিংয়ে চাকরি দেবে প্রাণ গ্রুপ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। ডেইলি শপিং বিভাগে ‘আউটলেট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৩. আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডব্লিউটি)। প্রতিষ্ঠানটিতে ৩ ক্যাটাগরির পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৪. আগোরায় চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ আছে প্রভিডেন্ট ফান্ড

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া বিভাগ সিনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দেবে। আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৫. নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৬. যমুনা ফিউচার পার্কে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ফিউচার পার্ক লিমিটেড। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ৩১ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৭. চাকরি দেবে আদ-দ্বীন ফার্মা, আছে প্রভিডেন্ট ফান্ডসহ স্বাস্থ্যসেবা সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ডিপো ইনচার্জ/সিনিয়র ডিপো ইনচার্জ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

৮. সিটি ব্যাংকে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটিতে রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

৯. আশা এনজিওতে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ আছে বৈশাখী ভাতাও

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা এনজিও। প্রতিষ্ঠানটিতে ফিন্যান্স অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

১০. ঢাকাসহ ৩ জেলায় চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস, ডিপো/ঘাট বিভাগ অফিসার/সিনিয়র অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের নিয়মসহ আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

/এবি/