বন্ধের পর সোমবার খুলছে ওয়াসার পানির বুথ

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ দিন বন্ধ থাকার পর সোমবার (২৩ মার্চ) থেকে পানির বুথের সেবা চালু করতে যাচ্ছে ঢাকা ওয়াসা। রবিবার (২২ মার্চ) ঢাকা ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।
সোমবার থেকে ওয়াটার এটিএম বুথগুলো পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুনরায় চালু থাকবে। এর আগে ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম বুথে কর্মরত অপারেটরদের ছুটি বিবেচনায় ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত (মোট ৩ দিন) ঢাকা ওয়াসার আওতাধীন সব ওয়াটার এটিএম বুথের সমস্ত কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০২টি ওয়াটার এটিএম বুথ স্থাপন করেছে ঢাকা ওয়াসা ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা (এনজিও) ড্রিংকওয়েল। বুথ চালু থাকলে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পানি সংগ্রহ করা যায়।