শিরোনাম

সংসদে নিপুন রায়কে সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদে নিপুন রায়কে সতর্ক করলেন স্পিকার
সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুন রায় ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গেলেও সংসদকক্ষে কথা বলেন সংরক্ষিত নারী আসনের সদস্য নিপুন রায় চৌধুরীর। এসময় উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য নিপুন রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’

তিনি বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।’

এর আগে, সংসদ অধিবেশনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, ২০২৬ সালের আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম, ভারতের ১৫৭তম এবং পাকিস্তানের ১৫৩তম। অর্থাৎ ওই সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের তুলনায় কিছুটা অগ্রবর্তী। তবে কোনো দেশের সঙ্গে তুলনার ভিত্তিতে নয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রেখে একটি স্বাধীন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, গণমাধ্যমকে আরো সুসংহত করার লক্ষ্যে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ যুগোপযোগী করার পাশাপাশি সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ইয়াসির খান বলেন, অপতথ্য, গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে তথ্য যাচাই এবং জনসচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মান, নৈতিকতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং গণমাধ্যমের স্বাধীন, নিরাপদ, দায়িত্বশীল ও পেশাদার বিকাশের অনুকূল পরিবেশ নিশ্চিত করা।

/এসবি/