রাজধানীতে বজ্রবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বজ্রবৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬, ১৪: ২৯

রাজধানীতে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। ছবি: ফাইল ছবি
রাজধানী বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়েছে। অনেক এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে সারা দিন। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে যায়। এরপর দুপুর থেকে রাজধানী বিভিন্ন এলাকায় শুরু হয় বজ্রবৃষ্টি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন এলাকায় অবস্থান করছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আগামী ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

/টিই/

বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট
৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস