শিরোনাম

ট্রান্সকম গ্রুপে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ আছে লভ্যাংশ সুবিধা

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
ট্রান্সকম গ্রুপে চাকরি, সপ্তাহে ২ দিন ছুটিসহ আছে লভ্যাংশ সুবিধা
ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত।

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: স্টোর

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২০,০০০ টাকা। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, বিমা, লভ্যাংশ, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট।

যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ইআরপি/সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। এমএস এক্সেল এবং রিপোর্টিং বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য এখানেক্লিক করুন।