শিরোনাম

ইবনে সিনায় চাকরি, আকর্ষণীয় বেতন ছাড়াও নানা সুবিধা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইবনে সিনায় চাকরি, আকর্ষণীয় বেতন ছাড়াও নানা সুবিধা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২ বিভাগ এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নেবে। ১২ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোয়ালিটি অ্যাসুরেন্স, ইউনিট-২

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে (এম.ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বিশ্লেষণমূলক যন্ত্রপাতি পরিচালনা, ক্যালিব্রেশন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

কর্মস্থল: মাওনা, গাজীপুর

বেতন: আকর্ষণীয় বেতন

অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লভ্যাংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন শেষ: ২০ আগস্ট ২০২৬।

/জেএইচ/