ধানমন্ডি ৩২ থেকে আ.লীগ কর্মী আটক

ধানমন্ডি ৩২ থেকে আ.লীগ কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এ দিনে ভোররাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ সদস্যকে হত্যা করে। দিবসটি উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন কর্মসূচি পালন করতেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৫ বছরের শাসনের অবসান ঘটে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রায় ছয় মাস পর বাড়িটিতে আবারও হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। আর আজ ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে।

ধানমন্ডি ৩২ ঘিরে নিরাপত্তা জোরদার