ডারউইনে প্রথম ইনিংসে বাংলাদেশের যত রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয়বারের দেখায় একবারই টেস্ট জিতেছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ঘরের মাঠ মিরপুরে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে করেছে ৪২৬ রান। তাতে হয়েছে বেশ কিছু রেকর্ড।
৪২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ৪২৬ রান এশিয়ার বাইরে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রান। একইসঙ্গে অজিদের বিপক্ষে টেস্টে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ফতুল্লা টেস্টে ২০০৬ সালে বাংলাদেশ ৪২৭ রান করেছিল। আর এশিয়ার বাইরে বাংলাদেশের সর্বোচ্চ রান ৫৯৫, ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২২৮
বিদেশের মাটিতে প্রথম ইনিংস শেষে সর্বোচ্চ ২২৮ রানের লিড পায় বাংলাদেশ এই ম্যাচে। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নেওয়া ১৯২ রান ছিল তাদের সর্বোচ্চ লিড।
তবে নিজেদের ইতিহাসে এরচেয়েও চারটি বড় লিডের রেকর্ড আছে বাংলাদেশ দলের। সবকটিই দেশের মাটিতে।
পরিসংখ্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে
২০০০ সালের পর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ন্যূনতম ১৫০ রানে পিছিয়ে থেকে মাত্র তিনবার ম্যাচ জিতেছে। এর মধ্যে ছিল সর্বোচ্চ ২০৬ রানের লিড, ২০১০ সালে সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ওই জয় পায় অজিরা। এ ছাড়া ২০০৪ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ এবং ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫৮ রানে পিছিয়ে থাকার পর তারা জয় পেয়েছে।