১২৮ টাকায় বিক্রি হলো ফুটবল ক্লাব!

১২৮ টাকায় বিক্রি হলো ফুটবল ক্লাব!
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ভারতের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এর ক্লাব জামশেদপুর এফসি বিক্রি করে দিয়েছে টাটা স্টিল। চার্চিল ব্রাদার্সের কাছে ক্লাবের মালিকানা হস্তান্তর করা হয়েছে নামমাত্র মূল্যে।
গোয়াভিত্তিক ক্লাব চার্চিল ব্রাদার্স এখন থেকে আইএসএলে জামশেদপুরের অংশগ্রহণের অধিকার পাবে।
টাটা স্টিলের পরিচালনা কমিটি চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব প্রাইভেট লিমিটেডের কাছে শতভাগ মালিকানা হস্তান্তরের অনুমোদন দেয়। এই লেনদেনের মূল্য ধরা হয়েছে মাত্র ১০০ রুপি, যা প্রায় ১ দশমিক ০৫ ডলারের সমান। বাংলাদেশি অর্থে এই ক্লাবের দাম দাঁড়াচ্ছে ১২৮ টাকা।
এই চুক্তি আগস্টের ৩১ তারিখের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। তবে এর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
এই মাসের শুরুতে ক্লাব বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন জামশেদপুরের খেলোয়াড়রা। গত মৌসুমেই সুপার কাপ জেতে এই ক্লাব। সমর্থকরাও রাস্তায় নেমে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের কাছে ক্লাব চালু রাখার আবেদন জানান।
টাটা স্টিল জানায়, চার্চিল ব্রাদার্সের শক্তিশালী রেকর্ড দেখেই তাদের কাছে ক্লাব বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেপ্টেম্বরে ২০২৬-২৭ মৌসুমের আইএসএল। স্বাভাবিক হোম-অ্যাওয়ে ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এই মৌসুম।
২০১৪ সালে সাবেক ইতালিয়ান তারকা আলেসান্দ্রো দেল পিয়েরোসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকার সহায়তায় শুরু হয় আইএসএল। ভারতীয় ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করাই ছিল এর উদ্দেশ্য।

ডারউইনে প্রথম ইনিংসে বাংলাদেশের যত রেকর্ড