শিরোনাম

মাদারীপুরে মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরে মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণ, আহত ৪
ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাব ও পুলিশ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাদ্রাসার আহত শিক্ষার্থীরা হলেন– মিনহা, জান্নাত, মাইমুনা ও আবিদা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে এমন বিস্ফোরণ হলো আমি জানি না।’

মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে ৪ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।’

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, ‘১৫ আগস্টের সকালে হঠাৎ ওই মাদ্রাসার পাশে ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

/এসআর/